Dhaka ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের আমলের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহারের সুপারিশ

Reporter Name
  • Update Time : ০৬:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮ Time View

আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে প্রায় পাঁচ লাখ মানুষ এসব হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে রোববার (৮ ফেব্রুয়ারি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।

এই কমিটির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য আবেদন আহ্বান করা হয়। ভুক্তভোগী দলগুলোর আবেদনের পর আন্তঃমন্ত্রণালয় কমিটি মোট ৩৯টি সভা আয়োজন করে আবেদনগুলো পর্যালোচনা করে এবং যাচাই-বাছাই শেষে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনগত যাচাইয়ের মাধ্যমেই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাতে প্রকৃত রাজনৈতিক হয়রানির শিকার ব্যক্তিরা ন্যায়বিচার পান। এ সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে মামলার ভারে জর্জরিত নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

আওয়ামী লীগের আমলের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহারের সুপারিশ

Update Time : ০৬:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬