Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক 

Reporter Name
  • Update Time : ১২:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২২ Time View

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্সের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রোববার (১ ফেব্রুয়ারি) টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত এই পাকিস্তান। এ দিনও টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক। 

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ১৯১ রানের বড় ব্যবধানে ভারতকে হারানোর ম্যাচেও হ্যান্ডশেক এড়িয়ে গিয়েছিলেন এই দুই দলের অধিনায়ক। 

গত বছরের মে মাসে তুমুল সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। এরপর এশিয়া কাপে মুখোমুখি হয় এই দুই প্রতিবেশী দেশ। সেখান থেকে ‘নো হ্যান্ডশেক’ রীতির সূত্রপাত ঘটে। পুরো টুর্নামেন্টে পাক অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

মেয়েদের বিশ্বকাপেও দেখা যায় একই চিত্র। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর পাকিস্তানের ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। এরপর এশিয়া কাপ রাইজিং স্টারসের এই দুই দেশের ‘এ’ দলের খেলাতেও ‘নো হ্যান্ডশেক’ রীতি মেনে চলেন দুই দলের অধিনায়ক।

Harmanpreet Kaur and Fatima Sana at the toss, India vs Pakistan, Women's ODI World Cup, Colombo, October 5, 2025

এ দিন আগে ব্যাট করে ৪৯ ওভার ৫ বলে ২৫২ রানে অলআউট হয়েছে ভারত। দলের পক্ষে ৬৮ রানের ইনিংস খেলেছেন দেভেন্ত ত্রিভেদী। এছাড়া বৈভব সূর্যবংশী ৩০ আরএস অ্যাব্রিস ২৯ ও কৌশিক চৌহান করেন ৩৫ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আব্দুল সোবহান। দুটি উইকেট নেন মোহাম্মদ সাইয়াম।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

আবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক 

Update Time : ১২:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬