Dhaka ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ অন্যায় করলে তাকেও আইনের আওতায় আনা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : ০৩:২৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ১ Time View

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ‘আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ যদি আমার নাম নিয়ে অন্যায় করে, আমি আপনাদের (আইন প্রয়োগকারী সংস্থা) এই মঞ্চ থেকে অনুমতি দিচ্ছি এবং অনুরোধ করছি, তাকে আমার পাশ থেকে তুলে নিয়ে যাবেন। কারণ, কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই আমি অন্যায় সহ্য করব না, সরকারও সহ্য করবে না।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাটোর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। বেলা ১১টায় জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার এম এ ওয়াহাব তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে সার্কিট হাউস মিলনায়তনে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্যায়কারী শুধু অপরাধী, তার দল বা মতের কোনো গুরুত্ব নেই। আইনের আওতায় আনতেই হবে।

ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়ে তিনি বলেন, ‘এটি সর্বজনীন একটি প্রকল্প। সমাজের সব স্তরের বয়স্ক নারীরা পর্যায়ক্রমে এই কার্ড পাবেন। এই প্রকল্প পরীক্ষামূলকভাবে ১০ মার্চ শুরু হবে। প্রথমে ১৪টি জেলার ১টি উপজেলার ১টি ইউনিয়নের ১টি ওয়ার্ডের নিম্নবিত্ত পরিবারের নারীদের এ কার্ড দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার এ কার্ডের সুবিধা ভোগ করবে। এমনকি আমি ডিসি মহোদয়ও এই কার্ড পাব।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে আরও কিছু সরকারি সুবিধা চালু আছে। ফ্যামিলি কার্ড নিতে হলে অন্য সুবিধাভোগীদের যেকোনো একটি সুবিধা নিতে হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কমিটি যাচাই-বাছাই করে সুবিধাভোগী নির্বাচন করবে। এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর সুযোগ নেই।’

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ অন্যায় করলে তাকেও আইনের আওতায় আনা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Update Time : ০৩:২৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬