Dhaka ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : ১২:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ Time View

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, “জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়।”

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? একটা দল নেমেছে, দেখতে মনে হয় ফেরেশতা। আসলে ভেতরে শয়তানের বাসা। তারা গোপনে আমেরিকা আর ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।”

তিনি আরও বলেন, “জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরীয়ায় দেশ চালাবে না। তারা ক্ষমতায় গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের প্রার্থী কৃঞ্ষনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না।”

চরমোনাই পীর প্রশ্ন তুলে বলেন, “তারা ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে দেশ পরিচালনা করবে? যে নীতি-আদর্শে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে নীতি-আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত—এই নীতিতেই তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, “যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই যদি একত্রিত হয়ে হাতপাখায় ভোট দেন।”

লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: চরমোনাই পীর

Update Time : ১২:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬