Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একুশে পদক নিতে গিয়ে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

Reporter Name
  • Update Time : ০৭:৩৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১ Time View

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক- ২০২৬’ প্রদান করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে সাংবাদিকতায় পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দেন। পদক গ্রহণের সময় পকেট থেকে তিনটি লাল গোলাপ বের করে তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলে প্রধানমন্ত্রী হাসিমুখে তা গ্রহণ করেন এবং তাকে ধন্যবাদ জানান।

এবারের একুশে পদকে চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ সম্মাননা পেয়েছেন। সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক, শিক্ষাগত ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা পুরো আয়োজনটি কাভার করেন। এর আগে ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর একুশে পদক প্রদান করা হয়ে আসছে।

পদক প্রদান অনুষ্ঠান শেষে বিকেলে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

একুশে পদক নিতে গিয়ে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

Update Time : ০৭:৩৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬