দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে (৬৬০ মেগাওয়াট) আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার বিকেল থেকে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে রক্ষণাবেক্ষণের জন্য প্রথম ইউনিটের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।




















