Dhaka ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি নেতা মোতালেবের গুলি লেগেছে মাথার বাঁ পাশে, হয়েছে প্রচুর রক্তক্ষরণ

Reporter Name
  • Update Time : ০৮:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ৫ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথার বাঁ পাশে বিদ্ধ হয়েছে এবং জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সোমবার (২২ ‍ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ মোতালেব শিকদারের পরিচয় তার পকেট থেকে পাওয়া একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। কার্ড অনুযায়ী, তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রম শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। বিষয়টি এনসিপির একাধিক নেতাও নিশ্চিত করেছেন।

জানা যায়, আশঙ্কাজনক অবস্থায় শুরুতে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।

এনসিপি খুলনা জেলার সাবেক সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, মোতালেব শিকদারকে আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিক্যাল কলেজে নেওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। পরে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

এনসিপি নেতা মোতালেবের গুলি লেগেছে মাথার বাঁ পাশে, হয়েছে প্রচুর রক্তক্ষরণ

Update Time : ০৮:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫