Dhaka ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এলপিজিতে কর কাঠামো পুনর্গঠন, আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট

Reporter Name
  • Update Time : ০১:১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ Time View

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। উত্পাদন ও ব্যাবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রীম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, এ ব্যবস্থায় কর আদায় প্রক্রিয়া সহজ হবে এবং এ খাতে বিদ্যমান জটিলতা কমবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এলপিজি কর কাঠামো পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়ে বলেন, আগে এলপিজির ক্ষেত্রে উত্পাদন ও ব্যাবসায়িক পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানির সময় ২ শতাংশ অগ্রীম কর প্রযোজ্য ছিল। নতুন কাঠামো অনুযায়ী উত্পাদন ও ব্যাবসায়িক পর্যায়ের ভ্যাট ও অগ্রীম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। তিনি বলেন, কর কাঠামো সরলীকরণের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। এতে এলপিজি খাতে কর ব্যবস্থাপনা আরো স্বচ্ছ হবে এবং ব্যবসায়ীদের জন্য প্রক্রিয়া সহজ হবে।

অধ্যাদেশ অনুমোদন, বেআইনিভাবে গ্যাস ব্যবহারও অপরাধ:উপদেষ্টা পরিষদের বৈঠকে অবৈধ গ্যাস সংযোগ ও চুরি রোধে আরো কঠোর আইন প্রণয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ-২০২৬’-এর খসড়া নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদিত হয়। এবিষয়ে প্রেস সচিব বলেন, অবৈধ গ্যাস সংযোগ ও অপব্যবহারের কারণে প্রতি বছর দেশে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। ক্ষতি রোধ করতে সংশোধিত অধ্যাদেশে অবৈধ গ্যাস ব্যবহারের সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে। অবৈধ সংযোগের পাশাপাশি ঠিকাদার বা অন্যের সহায়তায় বেআইনিভাবে গ্যাস ব্যবহারকেও অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশোধিত আইনে মিটারযুক্ত ও নন-মিটার গ্রাহকদের অপরাধ ও দণ্ড পৃথকভাবে নির্ধারিত হয়েছে। ভবন বা ফ্ল্যাটের মালিক এবং সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কর্মচারীদের দায় ও শাস্তির বিষয়ও এতে অন্তর্ভুক্ত। শফিকুল আলম বলেন, আইনটিকে আরো যুগোপযোগী করতে এসব পরিবর্তন আনা হয়েছে।

‘নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৮ ফেব্রুয়ারির পরে  যাবে না’:সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচনের পর যতদ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। সবচেয়ে দ্রুত সময়ে (ক্ষমতা) হস্তান্তর হবে। যদি দেখা যায়, তিন দিনের মধ্যে এমন হয় যে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, তারপর সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে (নেতা) ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে। তিন দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। ১৫, ১৬ ফেব্রুয়ারিতে হতে পারে। আমার মনে হয় না এটি ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না। তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত পরবর্তী সরকারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না।

এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, একটা অপপ্রচার চালানো হচ্ছে সরকার ১৮০ কার্যদিবস তার ক্ষমতা ধরে রাখবে। যারা এই অপপ্রচারটা চালাচ্ছে, তাদের উদ্দেশ্যটা অসত্ এবং উদ্দেশ্যমূলক। তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা মনে করি, এ বিভ্রান্তি করার কোনো সুযোগ নেই। সরকার প্রথম থেকেই জনগণকে নিশ্চিত করেছে, নির্বাচন শেষ হওয়ার পর যারাই নির্বাচিত হবেন, সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার।

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা: আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। আর জোহরের নামাজের জন্য বেলা একটা থেকে সোয়া একটা পর্যন্ত বিরতি থাকবে। উপদেষ্টা পরিষদের গতকালের বৈঠকে এ সময়সূচির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি মাহে রমজান শুরু হতে পারে।

‘সময় শেষ হয়ে এলে উপদেষ্টাদের সম্পদের হিসাব দেখতে পাবেন’: উপদেষ্টাদের সম্পদের হিসাব সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা আশা করছি, এটা অচিরেই আপনারা দেখতে পাবেন। যখন আমাদের সময় শেষ হয়ে আসবে, তখন আপনারা দেখতে পাবেন। আমরা আশা করছি, দেখবেন সামনে।

প্রেস সচিব বলেন, জাতীয় পুরস্কারগুলো যোগ্যরা পাচ্ছেন। বাংলাদেশের কালচারটা তো কুক্ষিগত ছিল দুই-তিনটা লোকের হাতে। আমরা বলবো যে, বড় রকমের একটা চেঞ্জ এসেছে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

এলপিজিতে কর কাঠামো পুনর্গঠন, আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট

Update Time : ০১:১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬