Dhaka ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির ইচ্ছা ছিল নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেবেন

Reporter Name
  • Update Time : ১২:২২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৪ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ইচ্ছা ছিল নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেবেন। কিন্তু দোয়া নেওয়া বা দেওয়া হলো না কারোরই। দুজনই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন,  বেগম জিয়াকে ওসমান ভাই অসম্ভব ভালোবাসতেন। তিনি নামই নিতেন ‘বাংলাদেশের বেগম জিয়া’ বলে।

জুমা আরও লেখেন, ভাইয়ের ভীষণ ইচ্ছে ছিলো, নির্বাচনের আগে বেগম জিয়ার সাথে দেখা করে দোয়া নিবেন। সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক উপরের তলার আইসিউতে বেগম জিয়া ছিলেন।

জুমা লেখেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কি এমন দুর্ভোগ নেমে আসছে জানিনা, যার জন্য আল্লাহ সব আপোষহীন দেশপ্রেমিকদের তা দেখার আগে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বাংলাদেশের উপর রহম করুক, আল্লাহ আমাদের উপর রহম করুক।

শরিফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু সময় পর রাজধানীর পুরানা পল্টন এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ওসমান হাদির ইচ্ছা ছিল নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেবেন

Update Time : ১২:২২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬