Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের নিশ্চয়তা চান আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : ০৭:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১২ Time View

শহীদ ওসমান হাদির মতো পরিস্থিতির যেন আর কারও ক্ষেত্রে না ঘটে- তা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা কিংবা বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায়—এ বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আজ আমি ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীচরের ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি। এ এলাকার মানুষের এই নির্বাচনকে ঘিরে অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই আসনের প্রতিটি থানা ও ওয়ার্ডের আলাদা আলাদা সমস্যা রয়েছে। আমরা সেসব সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করতে চাই। ইতোমধ্যে জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যা শুনছি এবং সম্ভাব্য সমাধান নিয়ে পরিকল্পনা করছি।’

প্রার্থী হওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, তিনি আগেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এই যাত্রায় ঢাকা-১০ আসনের জনগণের পাশাপাশি সারা দেশের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ওসমান হাদির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের নিশ্চয়তা চান আসিফ মাহমুদ

Update Time : ০৭:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫