Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কারফিউ দিয়ে গুলি চালানোর পরিকল্পনার দিন তাদের ফোনে কোনো কথা হয়নি: আইনজীবী

Reporter Name
  • Update Time : ১২:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৪ Time View

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক–এর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার পর ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী কারাগারে থাকা সালমান এফ রহমান ও আনিসুল হককে হাজির করা হয়।

শুনানি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ। তিন সদস্যের বিচারিক প্যানেলের নেতৃত্ব দেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অন্য দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিকালে সালমান এফ রহমান ও আনিসুল হক বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন। পাশাপাশি নিজেদের ভয়েস রেকর্ড পরীক্ষা করার জন্য বিদেশি বিশেষজ্ঞের সহায়তা চেয়ে আবেদন জানান। তবে ট্রাইব্যুনাল উভয় আবেদনই খারিজ করে দেন।

সালমান এফ রহমানের আইনজীবী আদালতে দাবি করেন, যেদিন কারফিউ দিয়ে গুলি চালানোর পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে, সেদিন তাদের ফোনে কোনো কথোপকথন হয়নি।

ট্রাইব্যুনাল এ বিষয়ে জানান, ইতোমধ্যেই প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে আবেদনটি নথিভুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, “মৃত্যু ছাড়া আর কোনো কারণে আইনজীবীদের সময় বাড়ানো হবে না।”

২০১৪ সালের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতার ওপর হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।
চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম অভিযোগ গঠনের আবেদন করেন। গত ২২ ডিসেম্বর অভিযোগ গঠন ও বিচার শুরুর আবেদন জানানো হয়।

সালমান এফ রহমান ও আনিসুল হককে ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর এলাকায় ১৫ জনকে হত্যাসহ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

কারফিউ দিয়ে গুলি চালানোর পরিকল্পনার দিন তাদের ফোনে কোনো কথা হয়নি: আইনজীবী

Update Time : ১২:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬