Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে: আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৮ Time View

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা প্রহসনমূলক ছিল মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করা হয়েছিল। ব্যক্তিগতভাবে আইন উপদেষ্টা মনে করেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় আছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, ‘ওনাকে (খালেদা জিয়া) একটা প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। খালেদা জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের রায় ছিল, এটা যে সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে বেগম জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, জিঘাংসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছে। ওনাকে জেলখানায় বিভিন্ন সময়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো…হারাতাম না।’

আইন উপদেষ্টা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে।’

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার কথা তুলে ধরে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সবাই লক্ষ্য করেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যা করার ছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সব সময় খোঁজ খবর রেখেছেন। তাঁকে যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকত, অবশ্যই সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে: আসিফ নজরুল

Update Time : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫