Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে ব্যাপক তল্লাশি

Reporter Name
  • Update Time : ০৮:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনার পর যশোর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনায় জড়িতরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম শুরু করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনা ঘটে। এতে মাথার বাঁ পাশে (বাম কানে) গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার।

বিজিবি সূত্র জানায়, সোমবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। এ সময় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত অংশ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, এনসিপি নেতার ওপর হামলায় জড়িত কেউ যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে ব্যাপক তল্লাশি

Update Time : ০৮:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫