মোঃ জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা প্রতিনিধি:
গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন আ’লীগের আয়োজনে ১৭ই আগস্ট বুধবার বিকেল ৪ টায় পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পানপট্টি ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ শামিমুর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১১৩(৩) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাজী মোঃ মুজিবুর রহমান, আজিজুর রহমান বাবুল ভূইয়া, রেজাউল করিম হাং, জেলা পরিষদের সদস্য ও আ’লীগ নেতা মাইনুল ইসলাম রনো, সাবেক বিজিবির প্রধান লে. জেনারেল (অব.) আবুল হোসেন ,আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পৌর আ’লীগের সভাপতি আবিদ হাসান রুবেল, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার তালুকদার, তথ্য ও যোগাযোগ সম্পাদক আ.স.ম জাওয়াদ সুজন, উপজেলা আ’লীগের সদস্য এ্যাডঃ ফখরুল ইসলাম মুকুল, পানপট্টি ইউপি চেয়ারম্যান মোঃমাসুদ রানা ও ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ কামাল হোসেন, সোয়েব সাদিক সজীব সাংগঠনিক সম্পাদক পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগ সহ আ’লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন পানপট্টি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ রুজবেল্ট মিয়া। আলোচনা ও দোয়া মোনাজাত শেষে গরীব অসহায় মেহনতী মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়।
গলাচিপার পানপট্টি ইউনিয়ন আ’লীগের আয়োজনে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : ০৩:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ৯২ Time View
Tag :


























