Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আটক ২

Reporter Name
  • Update Time : ০২:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে আসা দুই আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) নেতাকে আটক করেছে পুলিশ। শ্রদ্ধা জানানো শেষে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেছিল বলে ভাষ্য পুলিশের।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গাইবান্ধা পৌর পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন- গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ইমারুল ইসলাম শাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৩টার দিকে ১৪-১৫ জন ব্যক্তির একটি দল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে; বাকিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

গাইবান্ধা সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে। পালাতকদের শনাক্ত ও আইনি প্রক্রিয়ায় আনতে পুলিশ তৎপরতা অব্যাহত আছে। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

গাইবান্ধায় ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আটক ২

Update Time : ০২:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬