Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষ, এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ৩০

Reporter Name
  • Update Time : ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ৫ Time View

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের চারটি স্থানে পৃথক দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শিবচর উপজেলার বন্দরখোলা, শ্রীনগরের বেজগাঁও বাসস্ট্যান্ড, এক্সপ্রেসওয়ের ছনবাড়ী, এক্সপ্রেসওয়ের দোগাগাছি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান ও মিনি ট্রাক, মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাসের কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত তিনটি গাড়ি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে চালক দেখতে না পেয়ে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঔষধ কোম্পানির কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে একটি মিনি ট্রাক এসে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে মহাসড়কে ধীরগতিতে চলছিল গাড়ি।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, সকালে খুলনা থেকে ছেড়ে আসা টুংগীপাড়া এক্সপ্রেসের সঙ্গে কাভার্ডভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় সড়ক থেকে গাড়ি ৩টি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলোকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশা দেখা দেয়। রাতে ঢাকা থেকে সাদ আবদুল্লাহ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর দিকে যাচ্ছিলে। একই লেনে যাচ্ছিল গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি রাত পৌনে ৯টার দিকে শ্রীনগরের বেজগাঁও বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে পেছন থেকে সাদ আবদুল্লাহ পরিবহনের বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের অন্তত ৯ জন যাত্রী আহত হন।

তাছাড়া দিবাগত রাত সোয়া একটার দিকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় দুটি ট্রাক ও একটি বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, মামুন পরিবহনের একটি বাস ছনবাড়ী সেতুর ওপর উঠছিল। কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন।

শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটির চালক বাসের ভেতরে আটকা পড়েছিলেন। ফায়ার ফাইটাররা দীর্ঘ সময় চেষ্টার পর বাসের ভেতর থেকে তাকে উদ্ধার করেন। এ ছাড়া অন্য আহত ব্যক্তিদের বাড়ি ফরিদপুরে হওয়ায় তাদের অন্য গাড়িতে করে ফরিদপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়।

এছাড়া শুক্রবার ভোর সোয়া ৫টার সময় লৌহজং উপজেলায় এক্সপ্রেসওয়ের দোগাগাছি এলাকায় মাওয়ামুখী একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা এক ব্যক্তি আহত হন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশা ও সড়কে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ঘন কুয়াশায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষ, এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ৩০

Update Time : ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬