Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

Reporter Name
  • Update Time : ০৯:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ৬ Time View

চট্টগ্রাম-১৩ আসনের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠন থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দ্বীপ কালার মোড়ল এলাকায় এক সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

জানা যায়, উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দল সভাপতি রাজু আহমেদ ও ১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ মো. দুলালের নেতৃত্বে এসব নেতাকর্মীরা যোগদান করেন।

যোগদানের বিষয়ে ১ নম্বর ওয়ার্ড শিকলবাহা শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ বলেন, আমরা দীর্ঘ সময় বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতিতে জড়িত ছিলাম। জামায়াতে ইসলামীর কার্যক্রম আমাদের পছন্দ হয়েছে। তাই দেশের রাজনীতির সচেতনতা ও আদর্শিক জায়গা থেকে আজকে আমরা শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছি।

কর্ণফুলী জামায়াতের আমীর মুনির আবছার চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামীর জনগণের জন্য কাজ করবে। আমরা সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয় করে চট্টগ্রাম-১৩ আসনে নতুন সমাজ বিনির্মাণের আহ্বান জানাই।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

Update Time : ০৯:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬