Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

Reporter Name
  • Update Time : ০৯:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের খাজুরিয়া বাজারে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতের এই ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান এবং তার সমর্থক, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন মাথায় ইটের আঘাত পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন: এমএ হান্নানের সমর্থক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফারুক হোসেন (৪৫), জিসান আহমেদ (৩০), ধানের শীষের সমর্থক রাজু পাটোয়ারি (৩৬), মারুফ (২৮), এমরান হোসেন স্বপন (৪০), আব্দুল কাদের (৪০)।

তারা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অন্য আরও চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অধিকাংশ আহতের আঘাত ইটপাটকেলের কারণে হয়েছে, জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল।

স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান অভিযোগ করেছেন, তিনি এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালানোর সময় ধানের শীষ সমর্থকের হামলার শিকার হন। তিনি বলেন, “একদল লোক আমাদের ওপর হামলা চালায়। এটি ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের সমর্থকরা করেছেন।”

অন্যদিকে ধানের শীষ প্রার্থী হারুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেছেন, “উত্তেজনামূলক বক্তব্য দেয়ার কারণে পরিস্থিতি অবনতি ঘটেছে। এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান দায়ী।”

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার বলেন, “নির্বাচনী পরিবেশ অশান্ত করার সঙ্গে যুক্ত যেকোনো পক্ষকে ছাড় দেয়া হবে না। কঠিন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।”

ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলালউদ্দিন জানান, খাজুরিয়া বাজার, রূপসা বাজার ও ফরিদগঞ্জ কলেজ গেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশ টহল জোরদার করেছে। তবে রাত পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

হামলা-পাল্টা হামলার প্রতিবাদে উভয় পক্ষ বিক্ষোভ মিছিল করেছেন এবং দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

Update Time : ০৯:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬