Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সুযোগ আর মাত্র দুইদিন

Reporter Name
  • Update Time : ১০:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন চলবে ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। নতুন সূচি অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়–এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে। আবেদনকারীকে ভর্তি নির্দেশিকায় উল্লেখিত সব শর্ত মেনে আবেদন ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এক ঘণ্টার পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে চতুর্থ বিষয়সহ যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হিসেবে আরও ১০০ নম্বর যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। এমসিকিউ পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না।

* বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন এখানে

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সুযোগ আর মাত্র দুইদিন

Update Time : ১০:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬