Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের ২৯ দিনে এলো ৩০৪ কোটি ডলার

Reporter Name
  • Update Time : ১০:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৬ Time View

ডিসেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ৩০৪ কোটি ১০ লাখ বা ৩ দশমিক শূন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার। গড়ে প্রতিদিন দেশে এসেছে ১০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩০৪ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৫২ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া গত ২৯ ডিসেম্বর প্রবাসীরা দেশে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৬০৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ।
 
এর আগে গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ডিসেম্বরের ২৯ দিনে এলো ৩০৪ কোটি ডলার

Update Time : ১০:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫