Dhaka ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

Reporter Name
  • Update Time : ০১:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ৭ Time View

আগামী ১ জানুয়ারি রাজধানীতে মাসব্যাপী শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দিয়ে শুধু ‘ঢাকা বাণিজ্য মেলা’ নাম রাখার সিদ্ধান্ত হয়েছিল। ইপিবি কার্যালয়ে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে বাণিজ্য মেলার স্টিয়ারিং কমিটির কাছে এ প্রস্তাব টেকেনি। তাই মেলার নাম থাকছে আগের মতোই। গতকাল ইপিবি জানিয়েছে, বাণিজ্য মেলা উপলক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক দিক তুলে ধরবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জানা গেছে, দর্শনার্থীদের দেশের ইতিহাস জানার সুযোগ দিতে এবারের মেলায় ‘বাংলাদেশ স্কয়ার’ নামে প্রাঙ্গণ রাখা হচ্ছে। মেলায় ৩২০টির মতো স্টল থাকবে এবং প্রবেশ টিকিটের দাম থাকছে জনপ্রতি ৫০ টাকা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

Update Time : ০১:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫