Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিন আসনেই একক প্রার্থী বিএনপির সেলিম, সব মনোনয়নপত্র বৈধ

Reporter Name
  • Update Time : ০৫:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৭ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাই তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএএইচ সেলিম। বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট), বাগেরহাট-২ (সদর ও কচুয়া) ও বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি।

গতকাল শনিবার বাগেরহাটের তিনটি সংসদীয় আসনে এমএএইচ সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।
 
শনিবার বাগেরহাট-১, ২ ও ৩ সংসদীয় আসনে এমএএইচ সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা।এসময় এমএএইচ সেলিমের পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পুরো দেশে ৩ টি আসনে একমাত্র প্রার্থী সেলিম।

জানতে চাইলে এমএএইচ সেলিম বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।  বাগেরহাটের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অপরিসীম। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অঞ্চলে শিল্পায়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে মনোনিবেশ করতে চাই। রাজনীতিকে আমি শুধুমাত্র জনগণের সেবা করার মাধ্যম হিসেবে দেখি।

সিলভার লাইন গ্রুপের কর্ণধার বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এমএ এইচ সেলিম ২০০১ সালের নির্বাচনে শেখ হেলাল উদ্দিনকে হারিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এমএএইচ সেলিম বলেন, সংসদ সদস্য থাকাকালীন আমি কী পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছি তা বাগেরহাটবাসী জানে। আমি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি। আমি কিন্তু দলের বিপক্ষেও না। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার আশীর্বাদপুষ্ট আমি। আমি এক সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও কাছের লোক ছিলাম। আমি কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলাম বলে হয়ত আমাকে মন থেকে কিছুটা দূরে সরিয়ে রাখছে। কিন্তু আমিতো বাগেরহাটবাসীর মন থেকে দূরে যাইনি।

তিনি আরও বলেন, এখন আমি তিনটি আসন থেকে নির্বাচন করছি। সংসদ সদস্য হতে পারলে পূর্বে যে উন্নয়ন করেছি, তার চেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করবো। কাজেই বাগেরহাটবাসী যদি আমাকে ভালোবেসে থাকে অবশ্যই তারা আমাকে বেছে নিবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

তিন আসনেই একক প্রার্থী বিএনপির সেলিম, সব মনোনয়নপত্র বৈধ

Update Time : ০৫:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬