Dhaka ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসির

Reporter Name
  • Update Time : ০৭:৩৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৭ Time View

দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয় দুটো হলো নারায়ণগঞ্জের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি ও বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ইউজিসির পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্ত ও তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুটি বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে কমিশনের এ সিদ্ধান্ত ‘জানুয়ারি ২০২৬’ থেকে কার্যকর হবে বিধায় এর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বর্তমান শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় দুটির সার্টিফিকেট-সংক্রান্ত অভিযোগ যাচাই, ওয়েবসাইট ডোমেইন পরিবর্তন, অবকাঠামো ও সার্বিক বিষয়ে তদন্তে কমিশনের ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ এবং ৫৮তম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসির

Update Time : ০৭:৩৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬