Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই ভাইয়ের বীরত্বে নেপালের বিপক্ষে ইতিহাস গড়া জয় ইতালির 

Reporter Name
  • Update Time : ০৭:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম খেলছে ইতালি। বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় জয় পেয়েছে তারা। নেপালকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইতালি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই তাদের প্রথম জয়। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নেপাল। ইতালির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ বল বাকী থাকতে ১২৩ রানে গুটিয়ে যায় তারা। 

দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ২৭ রান করেন আরিফ শেখ। এছাড়া আসিফ শেখ ২০ বলে ২০ ও ১৪ বলে ২৩ রান করেন দলনেতা রোহিত পোউদেল। ইতালির পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ক্রিশান কালুগামাগে।

ইতালির জয় সহজ করেন দেন দুই ভাই জাস্টিন মোস্কা ও অ্যান্টনি মোস্কা। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তারা। শেষ পর্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে গিয়ে মাত্র ১২.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইতালি। 

Anthony Mosca celebrates Italy's first World Cup win, Nepal vs Italy, T20 World Cup, Mumbai, February 12, 2026

দুই ওপেনারই পেয়েছেন ফিফটির দেখা। মাত্র ৪৪ বলে ৬০ রানে জাস্টিন মোস্কা ও মাত্র ৩২ বলে ৬২ রানে অ্যান্টনি মোস্কা অপরাজিত থাকেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

দুই ভাইয়ের বীরত্বে নেপালের বিপক্ষে ইতিহাস গড়া জয় ইতালির 

Update Time : ০৭:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬