Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : ১০:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সাবেক উপদেষ্টাদের দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিষয়ে বিএনপি সরকার কী পদক্ষেপ নেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কেউ দুর্নীতি করলে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে সরকার দুর্নীতির বিষয়ে কোনো ধরনের ছাড় দেবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ‘অতীত নিয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে নজর দেওয়া প্রয়োজন। আমাদের উচিত দেশকে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে মনোযোগ দেওয়া। কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা যায় এবং দেশকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করা যায়— সেদিকেই ফোকাস থাকা উচিত।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী জেলার উন্নয়নে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে। 

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: এলজিআরডি মন্ত্রী

Update Time : ১০:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬