Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলিসহ চোরাকারবারী আটক

Reporter Name
  • Update Time : ১২:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ Time View

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় শুটার গানসহ আজিজুল ইসলাম (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আজিজুল ইসলাম ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তায়েজ তাগাদগিরির ছেলে।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে রোববার ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবেদের ঘাট এলাকায় অবস্থান নেয়।

পরে সন্দেহভাজচন হিসেবে আজিজুল ইসলামকে তল্লাশি করলে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় শুটার গান পাওয়া যায়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক, অস্ত্র পাচার ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিশেষ করে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বিজিবির হাতে আটক আজিজুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলিসহ চোরাকারবারী আটক

Update Time : ১২:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬