Dhaka ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন পে-স্কেল বাস্তবায়নে টাকার ব্যবস্থা করে যাবে সরকার: অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২ Time View

সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশসংবলিত জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনকে ‘অত্যন্ত ভালো’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখেও যাওয়া হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পে কমিশন নিয়ে প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, পে কমিশনের সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি করা হবে। এ জন্য বাজেটে পর্যায়ক্রমে (ফেজওয়াইজ) অর্থ বরাদ্দের ব্যবস্থাও রেখে যাওয়া হচ্ছে।

পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখে সুপারিশগুলো দিয়ে যাওয়া হবে। তাঁর ভাষায়, প্রতিবেদনটি অত্যন্ত ভালো হয়েছে এবং এটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশা করেন।

এখনই কেন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না—এ প্রশ্নে তিনি বলেন, গেজেট জারি করতে হলে বাস্তবায়নের বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করতে হয়—কোন খাতে কত দেওয়া হবে। সে কারণেই সুপারিশ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে।

নির্বাচনে গণভোটের কারণে ব্যয় প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, নির্দিষ্ট অঙ্ক তাঁর জানা নেই। তবে সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় খরচে কোনো কার্পণ্য করা হয়নি। নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রয়োজনে যেসব অর্থ চাওয়া হয়েছে, তা দেওয়া হয়েছে এবং অতিরিক্ত অর্থের চাহিদা এলে সেটিও দেওয়ার কথা বলা হয়েছে।

নির্বাচনী প্রচারণার জন্য নির্বাচন কমিশনকে অর্থ দেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশনকে আইনশৃঙ্খলা, রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনী ব্যবস্থাপনার কাজে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে। তবে ভোটের প্রচারণার জন্য কোনো অর্থ দেওয়া হয়নি বলে তিনি জানান।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

নতুন পে-স্কেল বাস্তবায়নে টাকার ব্যবস্থা করে যাবে সরকার: অর্থ উপদেষ্টা

Update Time : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬