Dhaka ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে

Reporter Name
  • Update Time : ১০:২৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ Time View

নিশ্চিত ও নির্ভরযোগ্য নির্বাচনসংক্রান্ত তথ্য পৌঁছে দিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআইয়ের ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩–এর মাধ্যমে একটি বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে।

সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি ৩৩৩ নম্বরে কল করে ৯ প্রেস করলে নাগরিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।

এই সেবার মাধ্যমে ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়ম, পাশাপাশি প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়া জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কেও তথ্য দেওয়া হচ্ছে।

একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত Smart Election Management BD এবং Postal Vote BD অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি পাইলট আকারে চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক নির্বাচনসংক্রান্ত তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত তথ্য সংগ্রহ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার একটি সহায়ক মাধ্যম হিসেবেও ৩৩৩–এর ৯ নম্বর ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না; বরং একটি ‘Information Intake, Early Warning & Forwarding System’ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে

Update Time : ১০:২৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬