Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিঠা উৎসবে কী ঘটেছিল, তদন্তে নির্বাচনী অনুসন্ধান কমিটি

Reporter Name
  • Update Time : ০১:৪৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২ Time View

শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে গিয়ে ‘হেনস্তার শিকার’ হন ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ওই ঘটনা তদন্ত করে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন রিটার্নিং অফিসার।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা-৮ আসনের কমিটির সিভিল জজ মো. শামসুল হককে এ বিষয়ে চিঠি দিয়েছেন।

গত ২৭ জানুয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় এনসিপি অভিযোগ তোলে, বিএনপি প্রার্থীর ‘নির্দেশে’ তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। যদিও মির্জা আব্বাস অভিযোগ অস্বীকার করেন।

এমন পরিস্থিতিতে রমনা থানার কাছে ওই ঘটনার বিষয়ে প্রতিবেদন এবং কলেজ কর্তৃপক্ষের ব্যাখ্যা চান রিটার্নিং অফিসার।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কলেজ কর্তৃপক্ষ এবং শুক্রবার রমনা থানার ওসি লিখিত প্রতিবেদন দেন। এরপরই ‘বিশৃ্ঙ্খল পরিস্থিতির’ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হল ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

পিঠা উৎসবে কী ঘটেছিল, তদন্তে নির্বাচনী অনুসন্ধান কমিটি

Update Time : ০১:৪৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬