Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনে ১৩ জন সচিবের পদ খালি

Reporter Name
  • Update Time : ০৯:৩০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। আগের সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একাধিক সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এবং কয়েকজনকে সরিয়ে দেওয়ায় বর্তমানে প্রশাসনে ১৩ জন সচিবের পদ শূন্য রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের পদ বর্তমানে খালি রয়েছে।

এছাড়া পরিকল্পনা কমিশনে সচিব পদমর্যাদার তিন সদস্যের পদ শূন্য রয়েছে। ভৌত অবকাঠামো বিভাগ, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ এবং শিল্প ও শক্তি বিভাগের সদস্য পদে বর্তমানে কোনো কর্মকর্তা দায়িত্বে নেই।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্য সমন্বয়ক (এসডিজি) সিনিয়র সচিব পদেও শূন্যতা তৈরি হয়েছে।

এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগের লক্ষ্যে কর্মকর্তাদের মধ্যে তৎপরতা বাড়লেও সরকার অবসরে যাওয়া আস্থাভাজন কর্মকর্তাদের চুক্তিভিত্তিকভাবে পুনর্নিয়োগের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। তবে এ উদ্যোগে প্রশাসনের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে।

এরই মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী-কে এক বছরের চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার আগের দিন, ১৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া-র চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আরও ৯ জন সিনিয়র সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তারা সবাই অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন এবং বেশিরভাগের মেয়াদ চলতি বছরের শেষ দিকে শেষ হওয়ার কথা ছিল। একই দিনে আগের সরকারের সময় সচিব পদে উন্নীত হওয়া তিন কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

প্রশাসনে ১৩ জন সচিবের পদ খালি

Update Time : ০৯:৩০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬