Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : ০৮:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৮ Time View

দেশের ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক বাহাত্তর পেরিয়ে ৭৩ বছরে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে এই দৈনিক। সারাদেশে আজ বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবর—

বরিশাল

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডস্থ দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি মো. রিয়াজ হোসেন, সিনিয়র সাংবাদিক নাছিম উল আলম, সরকারি আলেকান্দা কলেজের অধ্যক্ষ ড. মো. লিয়াকত হোসেন, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট এর পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, উপ-পরিচালক জামাল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাহাউদ্দিন গোলাপ, এনসিপি বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী মো. আবু সাঈদ মুসা, বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেল, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সহ-সভাপতি এম জহির, সাধারণ সম্পাদক শাহিন হাসান, এম মিরাজ হোসাইন, মেহেদি হাসান শুভ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বরিশালের সাধারণ সম্পাদক সাফিন আহমেদ রাতুল, সাজ্জাদ হৃদয়, আলম বুক এজেন্সির সত্ত্বাধিকারী আলম সিকদারসহ বিশিষ্ট ব্যক্তিত্ব ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। 

সিলেট

দৈনিক ইত্তেফাক এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা সিলেটেও। সিলেট প্রেসক্লাবের ‘আমিনূর রশীদ চৌধুরী মিলনায়তনে’ আয়োজিত অনুষ্ঠানে সুধী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। এতে বক্তারা বলেন, ৫২ এর  ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে  দৈনিক ইত্তেফাকের  ভূমিকা অনন্য ইতিহাস।

দৈনিক ইত্তেফাকের সিলেট অফিসের ব্যুরো প্রধান হুমায়ূন রশিদ চৌধুরীর সভাপতিত্ব ও আহসান হাবিবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসার ড. আলিমুল ইসলাম, প্রিন্সিপাল কর্নেল ( অব.) আতাউর রহমান পীর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, প্রেসক্লাব সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর ও ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিআরও সালাউদ্দিন খসরু, জাতীয় পার্টি (জেপি) সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, সাংবাদিকদের মধ্যে আবদুর রজ্জাক, কামকামুর রজাজাক রুনু, আমজাদ হোসেইন, এমএ মতিন, আবদুল কাদির তাপাদার, কবির আহমদ সোহেল প্রমুখ।

পিরোজপুর

পিরোজপুরে পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দের অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সুধী সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম শেখ, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহম্মেদ শহীদুল হক চানসহ বিশিষ্টজনরা।

শরীয়তপুর

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা। বুধবার বেলা ১১ টায় ডামুড্যা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর পরে প্রেসক্লাব মিলনায়তনে ডামুড্যা উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা থানার ওসি মো. রবিউল হক, ডামুড্যা উপজেলা প্রকৌশলী, আবু নাঈম মোহাম্মদ নাবিল প্রমুখ।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে বন্দর প্রেসক্লাবে গণমাধ্যমকর্মী এবং সুধীজনদের নিয়ে দোয়া ও কেক কেটে দিবসটি পালন করা হয়। ইত্তেফাকের নারায়ণগঞ্জ প্রতিনিধি এম এ খান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার কামরুজ্জামান রুমন, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এরিক সরকার, নারায়ণগঞ্জে পত্রিকা পরিবেশক কামরুল আনম কাজল, তানজিম আহমেদ, ইত্তেফাকের বন্দর সংবাদদাতা নাসির উদ্দিন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিক, প্রবীণ সাংবাদিক আবুল হোসেন, মোঃ কবির হোসেন, ইত্তেফাকের নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক তাপস সাহা প্রমুখ। 

মাদারীপুর

মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  হয়েছে। বুধবার মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন বাংলাদেশ শিশু অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের মাদারীপুর প্রতিনিধি খোন্দকার আবদুল মতিনের সভাপতিত্বে ঐহিত্যবাহী এই সংবাদমাধ্যমটির ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিত বৈদ্য নাদিম, সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার এসোসিয়েশনের সভাপতি ও শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, তথ্য অফিসার বেনজির আহম্মেদ, সাংবাদিক সুবল দাস, বাদল রহমান, ওলিয়র রহমান কাজল, সাগর তামিম প্রমুখ। 

মৌলভীবাজার

‘সময়ের সঙ্গে অবিরল অবিচল’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৭৩ বছরের পর্দাপন ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বুধবার মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে এবং রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান। 

নাটোর

নাটোরে বুধবার দুপুরে ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে। এ উপলক্ষে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ক্লাব সভাপতি মো. শহীদুল হক সরকারের সভাপতিত্বে ও ইত্তেফাকের নাটোর প্রতিনিধি মো. জাহীদুল হুদা ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মেদ রফিক বাবন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, দপ্তর সম্পাদক মনজুর-ই-মওলা সাব্বির প্রমুখ। এসময় অতিথিরা কেক কেটে দিনটি উদযাপন করেন।  ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সময় নাটোর প্রেসক্লাবের পক্ষ থেকে পত্রিকার নাটোর প্রতিনিধি মো. জাহীদুল হুদা ফরহাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

গাইবান্ধা

দিনটি ঘিরে বুধবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজার তত্ত্বাবধায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কবি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফসর মো. খলিলুর রহমান।তিনি বলেন, ইত্তেফাক বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্থান) শোষিত মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখায়ে ছিল। ইত্তেফাক মানে একটি ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ইত্তেফাককে বাদ দিয়ে লিখা যাবে না। বাংলাদেশে অভূদয়ের সকল আন্দোলন-সংগ্রামে ত্যাজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণে এই পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন। তার সাংবাদিকতার জীবনে কারো সাথে আপোস ও মাথা নত করেননি। তার হাত ধরে ইত্তেফাক দেশ, জাতি ও জনগণের মূখপত্র হিসাবে পরিণত হয়েছিল। 

গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কবি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও স্থানীয় দৈনিক মাধুকর এর সম্পাদক কে. এম রেজাউল হক, বিশিষ্ট সাহিত্যিক ও আবৃত্তি শিল্পী গৌতম আশীষ গুহ সরকার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা, স্থানীয় উন্নয়ন সংস্থা অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক মোদাচ্ছিরুজ্জামান মিলু, সাংবাদিক খন্দকার শাহ মো. জোবায়ের আলী, সমাজকর্মী গোলাম রব্বানী মুছা, সাংবাদিক জাভেদ হোসেন, হেদায়েতুল ইসলাম বাবু, কাওসার রহমান রোমেল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আ স ম রেজাউন্নবী রাজু, রজতকান্তি বর্মণ, কুদ্দুস আলম, আব্দুল মান্নান চৌধুরী, মিলন খন্দকার, ফিরোজ কবীর মিলন, সাইফুল ইসলাম মিলন, কার্তিক চন্দ্র, সুমন মিয়া, শামসুজ্জোহা, আবু সায়েম, ইত্তেফাকে সাঘাটা প্রতিনিধি আরিফুল ইসলাম লিটু ও পলাশবাড়ী প্রতিনিধি রবিউল ইসলাম পাতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান, হারুন অর রশিদ, কৃষক নেতা কামরুল ইসলাম প্রমুখ।

নেত্রকোনা

দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় র‍্যালিটি পৌরসভা থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব সড়কে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন—শিকর উন্নয়ন কর্মসূচির সভাপতি আকম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক একেএম আব্দুল্লাহ,কবি ইয়াসিনুর রহমান, সাংবাদিক আব্দুর রহমান, জনউদ্যোগ সদস্য তহুরা আক্তার, জনউদ্যোগ যুব ফোরাম সদস্য মীর্জা হৃদয় সাগর, নারী নেত্রী সুমাইয়া আক্তার মিতু এবং ইত্তেফাকের নেত্রকোনা জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল। 

ঠাকুরগাঁও

দিনটি ঘিরে বুধবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ইত্তেফাকের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো. সাকের উল্লাহ, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মো. মনসুর আলী, এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, দৈনিক জনকণ্ঠ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জসীম উদ্দিনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। 

চুয়াডাঙ্গা

দেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু। সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রুবাইত বিন আজাদ সুস্থির। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট এম.এম.শাহজাহান মুকুল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান ও বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি সরদার আল আমীন, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন প্রমুখ।

কুষ্টিয়া 

কুষ্টিয়ায় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম টুকু। কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুল শেখ, দেশ রুপান্তর পত্রিকা ও বাংলাভিশন চ্যানেলের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমএ রকিবসহ বিশিষ্টজনরা।    

ব্রাহ্মণবাড়িয়া 

দিনটি ঘিরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইব্রাহীম খান সাদত, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ মো. শহীদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. আরজু মিয়া। 

রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ফনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি প্রতিনিধি মো. জসিম উদ্দিনের স্বাগত বক্তব্য ও সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, হাবিব আজম, রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এস.এম শামশুল আলম, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান প্রমুখ।

নলছিটি

ঝালকাঠির নলছিটিতে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ১২টায় নলছিটি প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) রিজভী আহমেদ সবুজ। সভাপতিত্ব করেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি শিক্ষক(অব.) মো. এনায়েত করিম। বিশেষ অতিথি ছিলেন, নলছিটি থানা ওসি আরিফুল আলম, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (অব.) সামছুল আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, জামায়ত ইসলামী নলছিটি উপজেলা শাখার নায়েবে আমির সাইদুর রহমান কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী প্রমুখ। 

দিনাজপুর

দিনাজপুরে দৈনিক ইত্তেফাক এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনাজপুর শহরের মালদাহপট্টি এলাকায় দৈনিক ইত্তেফাক এর দিনাজপুর ব্যুরো কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক এর দিনাজপুর অফিসের ব্যুরো প্রধান ও স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মাসুদুল হক, বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক আলী সায়েদ এবং বিশিষ্ট কবি ও লেখক সহকারী অধ্যাপক বিধান দত্ত।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ মজিদ, দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক লুৎফর রহমান, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, বিশিষ্ট লেখিকা লায়লা চৌধুরী, মেহনাজ পারভীন, সাংবাদিক মাহফুজা রহমান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন একরাম তালুকদার।

পটুয়াখালী

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী জেলার উদ্যোগে ‘দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী’ পালিত হয়েছে। বুধবার সকালে দশমিনা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। অনুষ্ঠানে সমকাল প্রতিনিধি রিপন কর্মকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি কামরুল ইসলাম সোহাগ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুলাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ওসি হাসনাইন পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা সুবেন্দু সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা সাহিন আহম্মেদ, বিআরডিপি কর্মকর্তা মো. আরিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. জেসমিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা।

কুড়িগ্রাম

দিনটি উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এতে শুভেচ্ছা বিনিময় ও আলোচনায় অংশ নেন- কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, দৈনিক সকালের কাগজের সম্পাদক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ইউনুস আলী, জেলা জজ আদালতের পিপি বজলুর রশীদ, নারী ও শিশু আদালতের পিপি মিজানুর রহমান, উন্নয়নকর্মী শুভ্রজ্যোতি সেন শর্মা, সাংবাদিক একনামুল হক সম্রাট, বাদশা সৈকত, আরিফুল ইসলাম রিগ্যান ও দৈনিক ইত্তেফাক এর কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ। 

চাঁদপুর

চাঁদপুরে সংবাদপত্রের জন্মদিনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সমাজের অবহেলিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দিনটি স্মরণীয় করে তুলেছে ইত্তেফাক পরিবার। বুধবার দুপুরে শহরের গুনরাজদী এলাকার আল-আমিন এতিমখানায় স্বর্ণ শিশুদের (এতিম) নিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং এতিমখানার ২৫ জন শিশুর জন্য খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, প্রেসক্লাবের ২০২৬ সালের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ প্রমুখ।

শরণখোলায় জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরণখোলায়

শরণখোলায় দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন ইয়াং অফিসার ও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা।

দৈনিক ইত্তেফাকের শরণখোলা সংবাদদাতা ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শরণখোলা প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম আকন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেরা ঝর্না, এনটিভির সাংবাদিক জাহিদ হোসেন হিমেল এবং সাংবাদিক কবির হোসেন কিবরিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তেফাক অগ্রণী ভূমিকা পালন করেছে। দীর্ঘ ৭৩ বছর ধরে গণমানুষের মুখপত্র হিসেবে নিয়মিত প্রকাশিত হয়ে আসা একটি পত্রিকার জন্য নিঃসন্দেহে গৌরবের বিষয়।

আলোচনা সভা শেষে জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।

ময়মনসিংহ

ময়মনসিংহে আত-তাবীব মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন মসজিদে দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার বাদ জোহর আত-তাবীব মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুল মোহাইমিন ফরিদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন দৈনিক ইত্তেফাকের ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদ এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান।

দোয়া মাহফিলে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়াসহ ইত্তেফাক পরিবারের সকল সদস্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় আত-তাবীব মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে নিয়ে এই দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Update Time : ০৮:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫