Dhaka ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাজপাখিকে মদ্যপান করানোয় ব্যক্তির ৪৫ দিনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২ Time View

বাজপাখিকে মদ্যপান করানোর অভিযোগে এক ব্যক্তিকে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। ক্যালিফোর্নিয়ায় সংরক্ষিত একটি বাজপাখিকে অ্যালকোহল পান করানোর ভিডিও প্রকাশের পর প্রাণীর প্রতি নিষ্ঠুরতার দায়ে তাকে দণ্ডিত করা হয়েছে বলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির গণমাধ্যম জানিয়েছে। খবর বার্তাসংস্থা এএফপি’র।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ এক বিবৃতিতে জানায়, সিজার গুস্তাভো দিয়াজ লস অ্যাঞ্জেলেস কাউন্টির সাউথ হুইটিয়ারের একটি পার্কে পাখিটিকে ধরে তার মুখে অ্যালকোহল ঢেলে দেন।

বিভাগটির প্রকাশ করা ভিডিওর স্থিরচিত্রে দেখা যায়, ‘জুভেনাইল কুপারস হক’ হিসেবে চিহ্নিত পাখিটি একটি সবুজ ক্যান থেকে তরল পান করছে।

আগে থেকেই দণ্ডিত অপরাধী হিসেবে পরিচিত দিয়াজের বিরুদ্ধে প্রাণীর প্রতি লঘু অপরাধ হিসেবে নিষ্ঠুরতা এবং বন্যপ্রাণী ধরার বা আবদ্ধ করার অভিযোগ আনা হয়।

আদালত তাকে ৪৫ দিনের কারাদণ্ড, ১২ মাসের সংক্ষিপ্ত প্রবেশন, পাঁচ বছরের জন্য প্রাণী রাখায় নিষেধাজ্ঞা এবং ১০ বছরের জন্য আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, আদালতের নথি অনুযায়ী সাজা ঘোষণার আগে ভালো আচরণের কারণে দিয়াজ ৪৫ দিনের মধ্যে ৪৪ দিন কারাভোগ করেছেন।

এ ছাড়া তাকে ২২০ ডলার জরিমানা দিতে হবে, কমিউনিটি সেবায় অংশ নিতে হবে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বিষয়ক পরামর্শ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বাজপাখিকে মদ্যপান করানোয় ব্যক্তির ৪৫ দিনের কারাদণ্ড

Update Time : ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬