Dhaka ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাধ্যতামূলক অবসরে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান

Reporter Name
  • Update Time : ০৯:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ২ Time View

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কোনো সরকারি কর্মচারীর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারে।

এই ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেইক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে।’

২০২৪ সালের ১৪ আগস্ট পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে কৃষি সচিব হিসেবে বদলি করা হয়েছিল।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

এর আগে আজ সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বাধ্যতামূলক অবসরে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান

Update Time : ০৯:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬