Dhaka ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিকেল ৫টার মধ্যে যারা আসবেন, তাদের মনোনয়নপত্র নেওয়া হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : ১০:২১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, আজ বিকেল পাঁচটার মধ্যে যারা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘সকাল থেকে লক্ষ করছি, প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকেল পাঁচটা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আমরা প্রার্থীদের পরামর্শ দিয়েছি, যেন মনোনয়ন জমার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

মনোনয়নপত্র জমার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে বিভাগীয় কমিশনার বলেন, ‘এখনো চূড়ান্ত হিসাব হয়নি। বিকেল পাঁচটার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব। পাঁচটার মধ্যে যারা আমাদের কম্পাউন্ডে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।’

মনোনয়ন জমায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা গেছে, দুই-তিনজন প্রার্থী একসঙ্গে হলে প্রবেশ করছেন। জুনিয়র-সিনিয়রদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্মানবোধ ও সহযোগিতার দৃশ্য আমাদের আশাবাদী করছে। এ ধারা বজায় থাকলে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।’

সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বিপুলসংখ্যক গণমাধ্যমের উপস্থিতি প্রমাণ করে, নির্বাচন নিয়ে তাদের আগ্রহ ও নজরদারি রয়েছে। গণমাধ্যম সজাগ থাকলে যেকোনো অপতৎপরতা মোকাবিলা করা সম্ভব হবে।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আপাতত বড় কোনো ঝুঁকি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নেই। আচরণবিধি কঠোরভাবে মানার বিষয়ে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে নির্দেশনা দেওয়া হবে।

ঢাকা শহরে পোস্টার ও দেয়াললিখন অপসারণের বিষয়ে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ঢাকার দুই সিটি করপোরেশন নিয়মিত পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে। কোথাও অনিয়মের খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বিকেল ৫টার মধ্যে যারা আসবেন, তাদের মনোনয়নপত্র নেওয়া হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

Update Time : ১০:২১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫