Dhaka ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের অজুহাতেও পেলেন না জামিন, আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজপালকে

Reporter Name
  • Update Time : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০ Time View

হাসির রাজা হিসেবে পর্দায় পরিচিত বলিউড অভিনেতা রাজপাল যাদব। যদিও বর্তমানে তার সময়টা একদমই ভালো যাচ্ছে না। কেননা ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ভারতের দিল্লির উচ্চ আদালত। ফলে আপাতত দিল্লির তিহাড় জেলেই দিন কাটবে এই অভিনেতার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দ্য ওয়ালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বলিউডের কয়েকজন অভিনেতা অর্থ সাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা গিয়েছে।

জানা যায়, ২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমাটি নির্মাণের জন্য ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ ও ‘সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া’ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। তবে বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লে তিনি ঋণের জালে জড়িয়ে পড়েন। 

সুদ-আসলে সেই বকেয়া বর্তমানে ৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই টাকা পরিশোধের জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও তিনি সেটি রক্ষা করতে ব্যর্থ হন।

এর আগে, ২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল রাজপালকে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। 

পরে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তিনি পুনরায় আত্মসমর্পণ করেন। সম্প্রতি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন অভিনেতা। তবে আদালত তার আবেদন নাকচ করে দিয়ে কড়া ভাষায় ভর্ৎসনা করে। আপাতত আগামী সোমবার পরবর্তী শুনানির আগ পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে।

এর আগে, কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পেলেও বকেয়া টাকা পরিশোধ না করায় আবারও তিহাড় জেলে ঠাঁই হলো তার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বিয়ের অজুহাতেও পেলেন না জামিন, আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজপালকে

Update Time : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬