Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের আগেই লন্ডনে কৃতির অগ্রিম হানিমুন!

Reporter Name
  • Update Time : ০৮:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২ Time View

বলিউড তারকা কৃতি স্যানন ও লন্ডনভিত্তিক ব্যবসায়ী কবীর বাহিয়ার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই বি-টাউনে গুঞ্জন চলছে। তবে এবার আর আড়ালে নয়, বিদেশের রাস্তাতেই খোলামেলা ভাবে দেখা গেল এই জুটিকে। সম্প্রতি লন্ডনের রাস্তায় হাত ধরে হাঁটতে দেখা গেছে দুজনকে আর তা নিয়ে ভক্তদের মাঝে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাত ধরাধরি করে হাঁটছেন কৃতি ও কবীর। এ সময় কৃতির পরনে ছিল বাদামি রঙের হাইনেক টি-শার্ট, নীল ডেনিম ও পিচ রঙের জ্যাকেট। অন্যদিকে কবীর ছিলেন নেভি ব্লু জিনস ও জ্যাকেটে। অনেকের ধারণা, কৃতির বর্তমান হেয়ারস্টাইল দেখে বোঝা যাচ্ছে ভিডিওটি সাম্প্রতিক সময়ের।

ভিডিও থেকে নেওয়া

বি-টাউনে বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ের পরিকল্পনাও থাকতে পারে। তাই অনেক নেটিজেনই এই লন্ডন সফরকে ‘আগাম হানিমুন’ বলে আখ্যা দিচ্ছেন। যদিও সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি কৃতি বা কবীর।

এর আগেও গ্রিসে কৃতির জন্মদিন উদযাপনের সময় তাদের একসঙ্গে দেখা যায়। পরে কৃতির বোন নূপুর স্যাননের বিয়েতেও কবীরের উপস্থিতি নজর কাড়ে। এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

বর্তমানে কৃতি লন্ডনেই রয়েছেন বলে জানা যায়। বারবার একসঙ্গে দেখা যাওয়ায় তাদের বিয়ের খবর শোনার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বিয়ের আগেই লন্ডনে কৃতির অগ্রিম হানিমুন!

Update Time : ০৮:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬