Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বুকে পাথর চেপে তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূলে ‘না’-এর ক্যাম্পেইন চলছে: সাদিক কায়েম

Reporter Name
  • Update Time : ০৬:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান বুকে পাথর চেপে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান নিলেও তৃণমূলের নেতাকর্মীরা ‘না’–এর পক্ষে প্রচার চালাচ্ছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর পার্কের মোড়ে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের আয়োজনে ‘হ্যাঁ’–এর পক্ষে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে। শহীদ আবু সাঈদসহ সব বীর শহীদের রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে, তাদের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি বলেন, যে দলই সরকার গঠন করুক না কেন, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কাউকে নতুন ফ্যাসিবাদে পরিণত হতে দেওয়া হবে না। স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না এবং কেউ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

একটি দলকে সতর্ক করে তিনি বলেন, যারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চায়, তাদের ১২ তারিখ ব্যালটের মাধ্যমে লাল কার্ড দেখাবে জনগণ। ‘হ্যাঁ’–এর পক্ষে গণভোট দিয়ে ফ্যাসিবাদী ধারা পরাজিত করার আহ্বান জানান তিনি।

গণজমায়েতে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, শাহবাগে মব তৈরি করে কীভাবে বিশৃঙ্খলা করা হয়েছে, তা সবাই দেখেছে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম হবে না। বিএনপি ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে চাঁদাবাজিতে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি বাধ্য হয়েই ‘হ্যাঁ’–এর পক্ষে কথা বলছে।

এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, যারা জুলাই বিপ্লব নিজ চোখে দেখেননি, তারা স্বাভাবিকভাবেই ‘হ্যাঁ’–এর বিপক্ষে অবস্থান নেবেন।

আরেক বক্তব্যে একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে তারা বারবার ভুল করেছে। জাতীয় সংসদে বসে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দিয়ে সে সুযোগ আর দেওয়া হবে না।

গণজমায়েতে উপস্থিত ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা সাধারণ মানুষকে ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বুকে পাথর চেপে তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূলে ‘না’-এর ক্যাম্পেইন চলছে: সাদিক কায়েম

Update Time : ০৬:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬