Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যাটের সব অনলাইন সেবা এখন ‘ই-ভ্যাট সিস্টেমে’

Reporter Name
  • Update Time : ০১:৩৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ৪ Time View

ভ্যাট সংক্রান্ত সব অনলাইনভিত্তিক কার্যক্রম এখন থেকে ‘ই-ভ্যাট সিস্টেমের’ মাধ্যমে হবে। আগে এই কার্যক্রমগুলো আইভাস সিস্টেমের আওতায় পরিচালিত হলেও আইবাস প্লাস ও আইভাস নামের উচ্চারণগত মিলের কারণে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল। এ জটিলতা নিরসনের লক্ষ্যে আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘ই-ভ্যাট সিস্টেম’।

গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এনবিআর জানায়, নাম পরিবর্তন হলেও আগের আইভাস সিস্টেমের সকল কার্যক্রম এখন ই-ভ্যাট সিস্টেমের নামে পরিচালিত হবে। অর্থাৎ অনলাইনভিত্তিক ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা যাবে। এর মধ্যে রয়েছে-ভ্যাট নিবন্ধন কার্যক্রম, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, এ চালান ও ই-পেমেন্টের মাধ্যমে লেনদেন, রাজস্ব আদায়ের জন্য ভ্যাট সংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ মূসক-৪.৩ ফরমে দাখিল এবং পিকেআই সফটওয়্যার ভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েল-টাইম ভ্যাট আদায় কার্যক্রম।

এনবিআর আরো জানায়, অনলাইনভিত্তিক ভ্যাট ব্যবস্থাপনা আরো সহজ, কার্যকর ও ব্যবহারবান্ধব করতে ই-ভ্যাট সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতে এই সিস্টেমের মাধ্যমে ভ্যাট প্রশাসন আরো স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

ভ্যাটের সব অনলাইন সেবা এখন ‘ই-ভ্যাট সিস্টেমে’

Update Time : ০১:৩৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫