Dhaka ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে কুবায় ২০২৫ সালে ২ কোটি ৬০ লাখের বেশি মুসল্লির আগমন

Reporter Name
  • Update Time : ১০:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ০ Time View

মদিনার কুবা মসজিদ ইসলামের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ হিসেবেই প্রখ্যাত। কুবা মসজিদে আগত মুসল্লি ও দর্শনার্থীরা ইসলামের প্রথম মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে বিশেষ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেন। দর্শনার্থীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে মসজিদটিকে ঘিরে একটি সমন্বিত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হয়েছে, যা ইবাদতকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে এই মসজিদে ২ কোটি ৬০ লাখের বেশি মানুষ ইবাদত ও জিয়ারতের জন্য সমবেত হয়েছেন। বিপুল এই দর্শনার্থীর উপস্থিতি মসজিদটির ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বেরই প্রতিফলন।

২০২৫ সালজুড়ে কুবা মসজিদে ব্যাপক উন্নয়ন ও সংস্কারকাজ পরিচালিত হয়। মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব কাজ সম্পন্ন করা হয়। এ সময় নতুন করে ২ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের নামাজের স্থান প্রস্তুত করা হয়। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা বাড়িয়ে ১৬০ টনের বেশি করা হয়েছে।

দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মসজিদের বাইরে ১৫০টিরও বেশি ছাউনি স্থাপন করা হয়। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে সাউন্ড সিস্টেম, যেখানে স্থাপন করা হয়েছে ১৬০টি স্পিকার। মসজিদের আঙিনাজুড়ে ৩ হাজার বর্গমিটার এলাকায় নতুন কার্পেট বিছানো হয়েছে, যাতে মুসল্লিরা নিরাপদ ও আরামদায়ক পরিবেশে ইবাদত করতে পারেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উন্নয়নকাজ সৌদি ভিশন ২০৩০-এর অংশ। এর লক্ষ্য হলো কুবা মসজিদের মতো ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আগত সব দর্শনার্থীর জন্য আরও উন্নত ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করা।

কুবা মসজিদ আজও ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিশ্বজুড়ে মুসলমানদের আকর্ষণের কেন্দ্র হয়ে আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

মসজিদে কুবায় ২০২৫ সালে ২ কোটি ৬০ লাখের বেশি মুসল্লির আগমন

Update Time : ১০:০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬