Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি

Reporter Name
  • Update Time : ০১:০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ Time View

অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ব্রোঞ্জ ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। ভাস্কর্যটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস উপহার দিয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে ভাস্কর্যটি পায়ের অংশ থেকে কেটে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভাস্কর্যটির পায়ের অংশ কাটা অবস্থায় পড়ে রয়েছে এবং কেবল পায়ের তালু দুটি সেখানে রয়ে গেছে। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ব্রোঞ্জের ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়েছে, কেউ যদি বিক্রির উদ্দেশ্যে ব্রোঞ্জ নিয়ে আসে, তাহলে যেন বিষয়টি জানানো হয়।

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি সদস্য সান্তোস কুমার বলেন, চুরির ঘটনাটি ভবনের আংশিক সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং পরদিন বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।

উল্লেখ্য, ভাস্কর্যটি ২০২১ সালে স্থাপন করা হয়। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত ছিলেন। স্থাপনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভাস্কর্যটিতে ভাঙচুর চালানো হয়েছিল বলে জানানো হয়।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি

Update Time : ০১:০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬