Dhaka ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রা শুরু করলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকেট’ প্ল্যাটফর্ম

Reporter Name
  • Update Time : ০৬:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২ Time View

প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদার, দেশে বিনিয়োগ ও সুযোগ অন্বেষণে সম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে যাতায়াতে স্বচ্ছতা ও অনিয়ম রোধে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’-এরও যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন।

বুধবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

জানা যায়, ‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ১০০টিরও বেশি সরকারি ও নাগরিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন। অপরদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস, রেল ও বিমান টিকিট কেনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বিশেষ করে ঈদসহ উৎসবের সময়ে টিকিট নিয়ে ভোগান্তি ও অনিয়ম কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্ল্যাটফর্ম দুটি চালুর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সেবা যেন নাগরিকরা ঝামেলাহীনভাবে পান, সেটিই ছিল মূল লক্ষ্য। 

এটিকে একটি সূচনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে হবে এবং অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। 

একইসঙ্গে আগামী নির্বাচিত সরকারও এ উদ্যোগকে আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

যাত্রা শুরু করলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকেট’ প্ল্যাটফর্ম

Update Time : ০৬:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬