Dhaka ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের আগে যে আগাম প্রস্তুতিতে মিলবে স্বস্তি

Reporter Name
  • Update Time : ১১:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১ Time View

মুসলমানদের জীবনে আত্মশুদ্ধি ও সংযমের বিশেষ সময় হলো রমজান। এই মাসে সেহরি ও ইফতারের সময়সূচি, অফিস-বাসার ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব সবমিলিয়ে দৈনন্দিন কাজকর্ম চলে ভিন্ন ছন্দে।

তাই রোজার দিনগুলোকে স্বস্তিদায়ক করতে প্রয়োজন আগাম প্রস্তুতি। রোজা শুরু হওয়ার আগেই কিছু কাজ গুছিয়ে রাখলে রমজানে ইবাদতের সময়টুকু হয়ে উঠবে আরও তাৎপর্যপূর্ণ।

রোজা বাজার আগেভাগেই পরিকল্পনা করে কিনে নেয়া বুদ্ধিমানের কাজ। চাল, ডাল, তেল, মশলা, চিনি, লবণসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো পণ্য রোজার আগে কিনে রাখা গেলে হঠাৎ বাজারে ছোটাছুটি করতে হয় না।

খেজুর, ছোলা, মুড়ি, সেমাই, চিড়াসহ ইফতারের উপকরণ তালিকা করে কিনে রাখা ভালো। পাশাপাশি ফ্রিজে সংরক্ষণযোগ্য কিছু খাবার যেমন—মাংস, মাছ, সবজি ধাপে ধাপে কিনে ফ্রিজে রাখা গেলে রোজার দিনে রান্নারচাপ কমে।

রোজার আগে থেকেই সেহরি ও ইফতারের একটি সহজ ও স্বাস্থ্যকর মেনু ঠিক করে নেয়া দরকার। প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেম রান্নার চিন্তা না করে পুষ্টিকর, হালকা খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিৎ।

রোজার আগে একটি বাস্তবসম্মত রুটিন তৈরি করা জরুরি। ঘুম, কাজ, রান্না ও ইবাদতের সময় ভাগ করে নিলে রোজার দিনগুলো ছন্দে কাটে। অপ্রয়োজনীয় কাজ কমিয়ে এনে গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিলেমানসিক চাপও কমে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

রমজানের আগে যে আগাম প্রস্তুতিতে মিলবে স্বস্তি

Update Time : ১১:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬