Dhaka ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ

Reporter Name
  • Update Time : ০২:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ১ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথ ও সংসদে শক্ত অবস্থান বজায় রাখবে এবং সরকারকে জুলাই হত্যাকাণ্ড ও হাদিসহ সংশ্লিষ্ট হত্যার বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেট কেআইবিতে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংসদে সংস্কার বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদ গঠন করে শপথ নেওয়া প্রয়োজন। ফ্যাসিবাদের সকল অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

একই অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, নতুন বাংলাদেশের জন্য এত প্রাণের উৎসর্গ থাকা সত্ত্বেও শপথ গ্রহণের পর সরকার আশাহত করেছে। প্রতারণার আশ্রয় না নিয়ে জুলাই সংস্কার পরিষদের শপথ অবশ্যই নিতে হবে।

তিনি আরও বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, তার ভাষণের মাধ্যমে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ

Update Time : ০২:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬