Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ফিফা সভাপতি

Reporter Name
  • Update Time : ০৯:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ Time View

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকে  রাশিয়াকে নিষিদ্ধ করে রেখেছিলো বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফিফা ও উয়েফার সকল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ রয়েছে রাশিয়ার ক্লাব ও জাতীয় দল। রাশিয়ার এই নিষেধাজ্ঞার ন্যায্যতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন শুরু হয়। এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতেও  রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রধান বলেন, ‘এই নিষেধাজ্ঞা কোনো সুফল বয়ে আনেনি, বরং এটি আরও বেশি হতাশা ও ঘৃণা তৈরি করেছে। রাশিয়ার ছেলে-মেয়েরা যদি ইউরোপের অন্যান্য অংশে ফুটবল খেলার সুযোগ পায়, তবে সেটি ইতিবাচক ভূমিকা রাখবে।’

Red Card: FIFA's Dirty Secrets | 1A

রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের জন্য কোনো দেশের ওপর ফুটবলীয় নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয় উল্লেখ করে ইনফান্তিনো বলেন, ‘ফুটবলের মাধ্যমে সম্পর্কের পথগুলো খোলা রাখা প্রয়োজন।’

এ দিকে ফিফা সভাপতির এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী মাটভি বিডনি। বিষয়টিকে ‘অকাণ্ডজ্ঞানহীন’ ও ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তারা ফুটবলকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন, যেখানে প্রতিনিয়ত শিশুরা প্রাণ হারাচ্ছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ফিফা সভাপতি

Update Time : ০৯:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬