Dhaka ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির কাছে থেকে জাতীয় বাল পুরস্কার গ্রহণ করলেন বৈভব 

Reporter Name
  • Update Time : ০১:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ৮ Time View

ভারতের ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই পেয়েছেন তারকা তকমা। এবার তিনি ভারতের শিশুদের জন্য সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হলেন। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই সম্মান গ্রহণ করেন বৈভব। অনুষ্ঠানের পর অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তরুণদের অনুপ্রেরণা দিতেই এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করার জন্য বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে আজকের দ্বিতীয় ম্যাচটি খেলতে পারেননি। বৈভবের শৈশবের কোচ মানিশ ওঝা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠান শেষে বাঁহাতি এই ওপেনার আর বিহার দলের সঙ্গে যোগ দেবেন না। এর পরিবর্তে তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যে ভারতীয় যুব দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।

ভারতের প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার (পিএমআরবিপি) দেওয়া হয় ৫-১৮ বছর বয়সী শিশুদের। সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি পরিবেশ সংরক্ষণ, উদ্ভাবনবিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়ায় অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়ে থাকে এই পুরষ্কার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

রাষ্ট্রপতির কাছে থেকে জাতীয় বাল পুরস্কার গ্রহণ করলেন বৈভব 

Update Time : ০১:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫