Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রিশাদের পর পিএসএলে দল পেলেন নাহিদ-ইমন

Reporter Name
  • Update Time : ০৪:২৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪ Time View

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম থেকে দল পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। এর আগে নিলাম থেকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আসন্ন পিএসএলের নিলাম শুরু হয়। যেখানে দল পাওয়ার প্রত্যাশায় দেশি-বিদেশি ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করে। এর মধ্যে আছেন ৫৩ জন বাংলাদেশি ক্রিকেটার।

তাদের মধ্যে সবার আগে নাম ওঠে মেহেদী হাসান মিরাজ। তবে তার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। পরবর্তীতে নাম তোলার পর রাওয়ালপিন্ডিতে ঠিকানা হয় রিশাদের। 

নিলামের প্রথম ধাপে অবিক্রিত ছিলেন নাহিদ-ইমন। তবে দ্বিতীয় ধাপে দল পায় এই দুই টাইগার ক্রিকেটার। ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতে নাহিদকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

অন্যদিকে পারভেজ ইমনেরও ভিত্তিমূল্য ছিল ৬০ লাখ রুপি। এই দামেই টাইগার এই ওপেনারকে কিনেছে লাহোর কালান্দার্স। এ দিকে দ্বিতীয় ধাপেও নিলামে অবিক্রিত থেকে গেছেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।  

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

রিশাদের পর পিএসএলে দল পেলেন নাহিদ-ইমন

Update Time : ০৪:২৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬