Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস, ৮ টাকায় ডিম বিক্রি করবে সরকার

Reporter Name
  • Update Time : ০১:০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ Time View

সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।

রোজার মাসে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হবে। পাশাপাশি প্রতিটি ডিম ৮ টাকা এবং প্রতি লিটার দুধ ৮০ টাকায় সরবরাহ করা হবে।

গত রোববার রাজধানীর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এ কর্মসূচির আওতায় ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতিটি ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির ব্যবস্থা নেবেন।

কোথায় বিক্রি হবে

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও সিটি করপোরেশন এলাকায় ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে সচিবালয়ের পাশে আবদুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুর ষাট ফুট, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, উত্তরা হাউস বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ, কালশী, মানিকনগর, শাহজাদপুর, কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও, নাখালপাড়া, সেগুনবাগিচা, মোহাম্মদপুর, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও ও বঙ্গবাজার এলাকা।

এ ছাড়া স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে স্থায়ী স্পট নির্ধারণের মাধ্যমে পর্যায়ক্রমে বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজানে বাজারে মাংস, দুধ ও ডিমের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ ভোক্তারা স্বল্প মূল্যে প্রয়োজনীয় প্রাণিজ আমিষ সংগ্রহের সুযোগ পাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস, ৮ টাকায় ডিম বিক্রি করবে সরকার

Update Time : ০১:০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬