Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাদপুর ইসলামী হাসপাতালে অনুমোদনহীন আল্ট্রা ও ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসার অভিযোগ!

মোঃ জাকির হোসেন
  • Update Time : ০৪:৪১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ২৬৫ Time View

শাহজাদপুর ইসলামী হাসপাতালে (সিএনজি স্ট্যান্ডের পূর্ব পাশে, নগরডালা) ভুয়া ডাক্তার ও নার্স দ্বারা চিকিৎসা প্রদান ও অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় রোগী ও সাধারণ মানুষের অভিযোগ, হাসপাতালের এক চিকিৎসক ডা. মো. রাশিদুল ইসলাম (ডিএমএফ) আল্ট্রাসনোগ্রাফি (আল্ট্রা) করার অনুমতি ছাড়াই রোগীদের আল্ট্রা রিপোর্ট করাচ্ছেন এবং ভুল চিকিৎসা দিচ্ছেন। এতে রোগীদের স্বাস্থ্যঝুঁকি ও আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে।

 স্থানীয়রা জানান, ডা. রাশিদুল ইসলামের আল্ট্রা করার কোনো বৈধ প্রশিক্ষণ বা লাইসেন্স নেই। তবুও তিনি নিয়মিত হাসপাতালে বসে রোগী দেখছেন, আল্ট্রা করছেন এবং মিথ্যা রিপোর্ট দিচ্ছেন। এছাড়াও হাসপাতালে ভুয়া নার্স দ্বারা চিকিৎসা সেবা দেওয়ার কথাও জানা গেছে। এক রোগী বলেন, “আল্ট্রা রিপোর্ট ভুল দেওয়ায় আমার চিকিৎসা বিলম্বিত হয়েছে, বাড়তি টাকা খরচ হয়েছে।”

এমন অনিয়মের বিরুদ্ধে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করেছেন, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যেন হাসপাতালটির কার্যক্রম তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।

ঘটনাটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ বিষয়ে তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, কোনো চিকিৎসকের লাইসেন্স ও বিশেষায়িত প্রশিক্ষণ যাচাই করে তারপর চিকিৎসা নেওয়া উচিত। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পেলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বা পুলিশকে জানানোর অনুরোধও করা হয়েছে।

সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অবৈধ চিকিৎসক ও অনিয়ম রোধে কঠোর নজরদারি প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

শাহজাদপুর ইসলামী হাসপাতালে অনুমোদনহীন আল্ট্রা ও ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসার অভিযোগ!

Update Time : ০৪:৪১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫