Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকরা যদি অন্য পেশায় থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : ০৯:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২ Time View

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনুমতি না নিয়ে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি অন্য পেশায় থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কোথাও দায়িত্বে অবহেলা কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তার জন্য গণমাধ্যম রিপোর্ট প্রচার করতে পারে। এতে প্রমাণ পাওয়া মাত্র ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার।

শুধু তাই নয়, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা পেলেই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়নি। তারা দুর্নীতি করতে কেবল অবকাঠামো নির্মাণ করেছে। তাই শিক্ষার মানের দিকে কোনো নজর দেয়নি।
 
এর আগে ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষামন্ত্রী পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
 
পরে শিক্ষামন্ত্রী কচুয়া উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। এসময় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে স্ব-স্ব বিভাগের কর্মকর্তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

শিক্ষকরা যদি অন্য পেশায় থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Update Time : ০৯:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬