Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ সেলিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা, স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাব তলব

Reporter Name
  • Update Time : ১০:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ২ Time View

প্রায় সাড়ে ১৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম–এর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। জানা গেছে, দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান দলের দলনেতা মো. খাইরুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।

দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানে শেখ সেলিমের নামে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী তলব

শেখ সেলিমের পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল সম্পদ থাকার সন্দেহ করছে দুদক। অধিকতর তদন্তের স্বার্থে আইনটির ২৬(১) ধারায় তার চার পরিবারের সদস্যকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশপ্রাপ্তরা হলেন— তার স্ত্রী মিসেস ফাতেমা সেলিম, দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম এবং মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া।

দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করলে বা মিথ্যা তথ্য প্রদান করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে অভিযোগ ওঠে, সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১,৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতেন শেখ সেলিম। এর বিনিময়ে তিনি ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন নিতেন— এমন অভিযোগের ভিত্তিতেই দুদক অনুসন্ধান শুরু করে।

Source link

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

শেখ সেলিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা, স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাব তলব

Update Time : ১০:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬